নদীয়ার কৃষ্ণনগরের BSF কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত হলো ‘পরীক্ষা-পে চর্চা ২০২৩’

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
নদীয়ার কৃষ্ণনগরের BSF কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত হলো ‘পরীক্ষা-পে চর্চা ২০২৩’
নদীয়ার কৃষ্ণনগরের বিএসএফের কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ অঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেছেন নদীয়া জেলার ১৭ টি সিবিএসসি বিদ্যালয়ের পড়ুয়ারা। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএসএফ কমান্ডার এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। অংকন প্রতিযোগিতায় প্রথম পাঁচজনের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবক এবং পড়ুয়ারা অত্যন্ত খুশি এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। নদীয়া জেলার কৃষ্ণনগর বিএসএফ কেন্দ্রীয় বিদ্যালয় এর উদ্যোগে এটি অত্যন্ত একটি ভালো পদক্ষেপ যার ফলে পড়ুয়ারা আরো বেশি উৎসাহিত পাবে আগামী দিনে তাদের লক্ষে এগিয়ে যেতে।