নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
চাকদহ রামলাল একাডেমীর মুক্তধারা মঞ্চে আয়োজিত হল নবআরতি স্কুলের দশম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
চাকদহ রামলাল একাডেমীর মুক্তধারা মঞ্চে নব আরতি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দশম বর্ষে পদার্পণ করেছে। এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস এবং ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই সা়ংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে নব আরতি স্কুলের শিক্ষার্থীরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে চাকদহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস জানালেন সংগীতের কাছে সকলে দায়বদ্ধ আর সঙ্গীত পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না তাই চাকদহ পৌরসভা যথাসাধ্য চেষ্টা করবে এই ধরনের উদ্যোগে সাহায্য করতে। ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ আশা রাখলেন যে আগামী দিনে চাকদহের ছোট ছোট স্কুলগুলো থেকেই রাজ্য এবং দেশীয় স্তরে বহু শিল্পীরা সাংস্কৃতিক দিক থেকে প্রতিনিধিত্ব করবে।

