নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
চাকদহ চৌরাস্তায় দুর্ঘটনা ঘটতেই অতি সক্রিয় হয়ে উঠল ট্রাফিক পুলিশ
আজ মঙ্গলবার সকাল থেকেই চাকদহ চৌরাস্তায় সক্রিয় ভূমিকায় দেখা গেল সেখানকার ট্রাফিক পুলিশকে। রীতিমতো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যান চলাচল এবং যাত্রী পারাপার নির্ধারণ করে দিচ্ছেন তারা। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হয়েছিল চাকদহ বিষ্ণুপুরের এক দম্পতি। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল চৌরাস্তায় এবং রীতিমত ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ। যে কিভাবে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও তাদের সামনে এত ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। তারপর আজ মঙ্গলবার সকাল থেকেই চাকদহ চৌরাস্তায় ট্রাফিক পুলিশকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া গেল।

