চাকদহ বিপিন বিহারী বিদ্যালয়ে উদ্বোধন হল স্মার্ট ক্লাসরুম , উপস্থিত পৌরপ্রধান

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
চাকদহ বিপিন বিহারী বিদ্যালয়ে উদ্বোধন হল স্মার্ট ক্লাসরুম , উপস্থিত পৌরপ্রধান
আজ মঙ্গলবার বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে বর্তমান প্রযুক্তিগত বিদ্যার মেলবন্ধন ঘটাতে চাকদহ বিপিন বিহারী স্কুলে উদ্বোধন হলো স্মার্ট ক্লাসরুম সহ কম্পিউটার ল্যাব। এছাড়া উদ্বোধন হয়েছে তিন জন মনীষীর আবক্ষ মূর্তি। উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার চেযারম্যান অমলেন্দু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বর্তমানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রযুক্তিগত বিদ্যা জানাটাও অত্যন্ত জরুরী। কারণ আধুনিক প্রযুক্তির এই যুগে যেকোনো কাজের ক্ষেত্রে প্রযুক্তিগত বিদ্যা থাকাটা গুরুত্বপূর্ণ তাই স্কুলের ছাত্ররা যাতে প্রযুক্তিগত দিক থেকে কোনভাবে পিছিয়ে না থাকে সেই ভাবনা থেকেই স্কুলে উদ্বোধন করা হলো স্মার্ট ক্লাসরুম যেখানে বিদ্যালয়ের পড়ুয়ারা কম্পিউটার শিখতে পারবে।