নদীয়ার বাদকুল্লায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পে পেনশন সমিতির উদ্যোগে আয়োজিত হল মিলন মেলা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
নদীয়ার বাদকুল্লায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পে পেনশন সমিতির উদ্যোগে আয়োজিত হল মিলন মেলা
বাদকুল্লায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পে পেনশন সমিতির উদ্যোগে এক মিলন মেলার আয়োজন করা হয়। যেটাকে শীতকালীন বনভোজনও বলা হয়। মিলন মেলা অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান প্রতি বছরই তারা এই মিলন মেলার আয়োজন করা হয় কিন্তু গত দু’বছর করনা মহামারীর কারণে এই অনুষ্ঠান পালন করা হয়নি। তাই এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে পুনরায় চালু হয়েছে এই অনুষ্ঠান। এই মিলন মেলা অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন সুধীর কুমার দাস, সভাপতি হরিদাস গুহ, সহ-সভাপতি মনোজ কুমার চাকি, সম্পাদক বিমল কুমার দাস এবং সহ-সম্পাদক সরোজ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানালেন আগামী দিনেও তারা এই মিলন মেলা অনুষ্ঠান পালন করবে।