ডাক্তারি কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

ডাক্তারি কোর্সে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা
রাজ্যে চাকরি দুর্নীতি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন ডাক্তারি তে ভর্তি করিয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক প্রতারকের বিরুদ্ধে। বর্ধমান মেডিকেল কলেজে চলছে এই প্রতারণা চক্র। অভিযোগ,ডাক্তারিতে ভর্তির করে দেওয়ার নাম করে এক এক জনের কাছ থেকে নেওয়া হচ্ছে বহু লক্ষ টাকা। মেডিকেল কলেজের ঘরেই চলছে রমরমিয়ে প্রতারণা চক্র। কারো কাছ থেকে কুড়ি লক্ষ এবং কারো কাছ থেকে ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয় আটকে রাখা হয়েছে আসল নথিপত্র।প্রতারকরা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যালের নামে জাল সই করে ভিতর নথিপত্র দিয়েছে। গোটা বিষয় অভিযোগে তির মেডিকেল কলেজের কর্তৃপক্ষের দিকে। কিভাবে মেডিকেল কলেজের ঘরে চলছে প্রতারণা চক্র। গোটা বিষয়ে বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানান, তার কাছে বিষয় দুটি অভিযোগ আসে,একটি ক্ষেত্রে কলকাতার বেহালার এক বাসিন্দাকে জাল চিঠি দেওয়া হয়। বিনিময়ে তাঁর কাছ থেকে ১৮ লক্ষ টাকা নেয় প্রতারকরা। অপর একটি ক্ষেত্রে এক সেনা জওয়ানও প্রতারকদের খপ্পড়ে পড়েন। ছুটির দিনেই নাকি মেডিকেল কলেজের ঘরে বসে প্রতখরা এই কারবার চালাচ্ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।