গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী চাকদহ সুপ্রিম পেপার মিলের সিকিউরিটি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী চাকদহ সুপ্রিম পেপার মিলের সিকিউরিটি
আজ বৃহস্পতিবার সকালে চাকদহ পেপার মিলের কন্ট্রাকচুয়াল সিকিউরিটি কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লেবার কোয়ার্টারে থাকা অন্য এক সিকিউরিটি। জানা গেছে ওই ব্যক্তির নাম মহাদেব দে এবং বয়স ৬১ বছর। ২০১৮ সাল থেকে চাকদহ সুপ্রিম পেপার মিলে তিনি কন্ট্রাকচুয়াল সিকিউরিটি হিসেবে কাজ করতেন। এবং তার বাড়ি শেওড়াফুলি। আজ সকালে সাতটা নাগাদ তার পাশের রুমে থাকা অন্য এক সিকিউরিটি তাকে ডাকাডাকি করে কিন্তু বেলা অনেকটাই বেড়ে গেলে দরজা খুলে দেখতে পাওয়া যায় ফ্যান থেকে ঝুলছে মহাদেব দে নামে ওই ব্যক্তির দেহ। এরপর খবর দেওয়া হয় চাকদহ থানায় এবং পুলিশ এসে মৃতদেহকে চাকদহ হসপিটালে নিয়ে যায়। খবর দেওয়া হয়েছে তার পরিবারকে। ঠিক কি কারনে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।পুলিশ অনুমান করছে রাতেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।