দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেরা লিওনেল মেসি , বললেন বিশ্বজয়ী কোচ

দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেরা লিওনেল মেসি , বললেন বিশ্বজয়ী কোচ
ফুটবলারের মধ্যে সেরা লিওনেল মেসি । লিওনেল মেসিকেই এগিয়ে রাখতে চান লিওনেল স্কালোনি ।
আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ নিজের সংবাদমাধ্যমকে বলেছেন, ”আমার মতে লিওই সর্বকালের সেরা, তারপর দিয়েগো।”১৯৮৬ সালে কার্যত একার কৃতিত্বে দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন মারাদোনা। তার দীর্ঘ ৩৬ বছর পরে ফের বিশ্বকাপ ট্রফি এসেছে মেসির হাত ধরে। স্কালোনি জানিয়েছেন, ”মেসিও প্রায় একাই দলকে টেনেছেন। তবে সতীর্থরাও মরিয়া ছিলেন ওঁর হাতে কাপ দেওয়ার বিষয়ে।”
স্কালোনি আরও বলেছেন, ”আমি কোচ হওয়ার পরে লিওর সঙ্গে কথা বলেছিলাম। ওঁর সঙ্গে সব বিষয়ে আলোচনা হয়েছিল। ও কী চায়, সেটি আমাকে জানিয়েছিল। তবে এত বড় একজন ফুটবলার হওয়ার পরেও মেসির শেখার ইচ্ছে বাকিদের কাছে দৃষ্টান্ত হতে পারে।”