মহাকুমা শাসকের গাড়ি আটকে যুবকের প্রশ্ন কেন যোগ্যরা বঞ্চিত আবাস যোজনা থেকে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মহাকুমা শাসকের গাড়ি আটকে যুবকের প্রশ্ন কেন যোগ্যরা বঞ্চিত আবাস যোজনা থেকে
আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অযোগ্যরা ঘর পাচ্ছে না অথচ যারা যোগ্য তাদের নাম তালিকা নথিভুক্ত নেই। সেই দাবি জানিয়ে এবার মহাকুমা শাসকের গাড়ি আটকালো ভাস্কর ঘোষ নামে এক যুবক। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে মহকুমা শাসক গ্রামে ঢুকেছিলেন ঠিক সেরকম সময়েই তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন ওই যুবক এবং মহকুমা শাসক কে একবার অনুরোধ জানান তার বাড়িতে যেতে কারণ কিন্তু তার বাড়ির সামনে দাঁড়াতে তাকে সরিয়ে দেয় পুলিশ। সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।