স্কুলের মিড ডে মিলে দেওয়া হল পিঠে পুলি, বেজায় খুশি পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্কুলের মিড ডে মিলে দেওয়া হল পিঠে পুলি, বেজায় খুশি পড়ুয়ারা
মকর সংক্রান্তি উপলক্ষে স্কুলের মিড ডে মিলে দেওয়া হল পিঠে পুলি। যা পেয়ে বেজায় খুশি স্কুলের পড়ুয়ারা।মকর সংক্রান্তি উপলক্ষে এমন আয়োজন করলো ফালাকাটার এক স্কুল। পৌষ সংক্রান্তিতে যেখানে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব পালন করা হয় সেখানে যাতে স্কুলের পড়ুয়া রাও পিঠে পুলি খেতে পারে সেই জন্য ফলাকাটার পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় পড়ুয়াদের জন্য এই আয়োজন করেছে।পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে এমনই ব্যবস্থা করে তাক লাগিয়ে দিয়েছে ফালাকাটার এই স্কুলের শিক্ষকেরা।এদিন মিড-ডে মিলের ভাত-তরকারির পাশাপাশি পিঠে এবং পায়েস দেওয়া হয়। মিড ডে মিলে পিঠে এবং সুস্বাদু পায়েস পেয়ে চেটেপুটে খেলো পড়ুয়ারা।