নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, মৃত্যু সদ্যবিবাহিত গৃহবধূর
প্রেম করে বিয়ে ভেবেছিল স্বামী সন্ধান নিয়ে সুখে ঘর করবে কিন্তু তা আর হলো না তার আগেই মৃত্যু হল সদ্য বিবাহিত গৃহবধূ। আবারো পনের বলি গৃহবধূ। বিগত তিন মাস আগে বছর ১৮ নেহা পারভীন এর সাথে বিয়ে হয় ওই এলাকারই ৩০ বছরের আস্তাক মোল্লার সাথে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলে বাসুদেবপুর গ্রামে। তিন মাস আগে প্রেম করে নেহার বিয়ে হয় আস্তাক মোল্লার সাথে। বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে নেহার উপর অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজন এমনটাই অভিযোগ জানিয়েছে নেহার পরিবার। আর এদিন সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় বাসুদেবপুর থানায় নেহা স্বামী এবং শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমাজে নিত্যদিন ঘটে চলেছে গৃহবধূকে অত্যাচারের মতো ঘটনা যার যেরে বলি হয়েছে বহু প্রাণ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

