নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জাতীয় সড়কের ওপর পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন
গভীর রাতে জাতীয় সড়কের ওপর অন্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলায় জাতীয় সড়কের উপরে। গতকাল রাত ৩ টে নাগাদ একটি লরিকে ধাক্কা মারার পর চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। জানা গেছে কন্টেনারের ভিতরে ইলেকট্রিকের তার-সহ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়, দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ভয়াবহ দুর্ঘটনার পরে ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রাথমিক অনুমান করা হচ্ছে যে ঘন কুয়াশা জেরেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৬০ নম্বর জাতীয় সড়কে।

