ভারতীয় জনতা পার্টির ডাকে সোমবার দুপুর ১ টা থেকে পুরাতন মালদা ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। বিজেপির তরফের ১১ দফা দাবি-দাওয়া নিয়ে গন ডেপুটেশন কর্মসূচি পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে। তারই পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের নাম বাদ পড়ায় নতুন নাম সংযুক্তি করনের দাবিতে এই অবস্থান বিক্ষোভ।
পাশাপাশি এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত মালদহ বিধানসভার বিধায়ক গোপালচন্দ্র সাহা, উত্তর মালদা জেলা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত, বিজেপির কিষান মোর্চার সদস্য শ্যামচাঁদ ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা। ব্লক অফিস চত্বরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে মোতায়েন মালদা থানার বিশাল পুলিশ বাহিনী সহ রেফ বাহিনী।
অবশেষে বিজেপির তরফে ১১ দফা দাবি নিয়ে আধিকারিককে একটি ডেপুটেশন প্রদান করেন। সভা মঞ্চ থেকে পায়ে হেঁটে দিতে যাওয়ার সময় পুলিশি বাঁধার মুখে কোন সমস্যা হয়নি বরঞ্চ সুনির্দিষ্ট ভাবে ডেপুটেশন প্রদান করা হয় ভারতীয় জনতা পার্টির তরফে।

