নদীয়ায় পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ৪০০ জন কর্মী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল ৪০০ জন কর্মী
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার ঠিক আগেই শাসক-শিবিরের বড়সড় ধাক্কা। নদিয়ার কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর এলাকায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল প্রায় ৪০০ জন কর্মী সমর্থক। এদিন ৪০০ জন তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করল এবং তাদের হাতে তুলে দেওয়া হলো দলীয় পতাকা। যেভাবে রাজ্যজুড়ে দুর্নীতি শুরু হয়েছে এবং নদীয়ার কৃষ্ণগঞ্জ এর ওই এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা ঠিকমতো দলে থেকে কাজ করতে পারছিলেন না তাই তাদের এই রথবদল। রাজনৈতিক মহলের একাংশের দাবি যে এতে নদীয়ার কৃষ্ণগঞ্জে কিছুটা হলেও কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেল। তবে শাসক শিবির যে এই রথ বদলে বেশ বড়সড়ো ধাক্কার মুখে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।