সিদ কেটে দিনমজুরের বাড়ি থেকে পঞ্চাশ হাজার নগদ টাকাসহ সোনার গয়না চুরি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সিদ কেটে দিনমজুরের বাড়ি থেকে পঞ্চাশ হাজার নগদ টাকাসহ সোনার গয়না চুরি
বাড়ির সিঁদ কেটে একদিন মজুরি বাড়ি থেকে চুরি হলো ৫০০০০ টাকা। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি রেলস্টেশন সংলগ্ন বাড়োঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। জানা গেছে ওই দিনমজুরের নাম গোপাল মন্ডল। মেয়ের বিয়ের জন্য তিনি বাড়িতে মজুদ করেছিলেন সোনার গয়না এবং নগদ পঞ্চাশ হাজার টাকা। বহু কষ্টে তিনি মেয়ের বিয়ের জন্য টাকা গয়না মজুত করছিল। দিনমজুর ওই গোপাল মন্ডলের বাড়িটি কোনভাবেই মজবুত নয় একেবারে কাঁচা বাড়ি। ভোররাতে সিদ কেটে এই চুরি করা হয়েছে বলে অনুমান। ঘটনায় মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি কারণ বহু কষ্টে তিনি টাকা এবং গয়না জোগাড় করেছিলেন এখন কিভাবে মেয়ের বিয়ে দেবেন তা বুঝতে পারছেন না। সহায় সর্বস্বহীন ভাবে তাই সাহায্য চেয়েছেন প্রতিবেশী এবং গ্রাম পঞ্চায়েত প্রদানের কাছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।