ফের চড়ল সোনা রুপোর পারদ, কিন্তু কত বাড়লো দাম?
চলছে বিয়ের মরসুম, আর বিয়ের মরশুমের মধ্যেই ফের বাড়লো সোনা রুপোর দাম। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সোনার দাম। বিগত কয়েক দশকের ইতিহাস একটু ঘেঁটে দেখলেই বোঝা যাবে যে কয়েক দশকে অনেকটাই বেড়ে গেছে সোনার দাম। আর সোনা রূপো হল এমনই মূল্যবান তাই বিয়ে হোক বা নিজের শখ ভারতীয় নারীরা বরাবরই সোনার প্রতি শৌখিন। তাই বর্তমান সময় সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে। আজকের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে চরচড়িয়ে বেড়ে গেল সোনার দাম,আজ, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ১০ গ্রাম ২৪ ক্য়ারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৬০ টাকা।অন্য়দিকে ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫১ হাজার ১১০ টাকা।অন্য়দিকে আজ এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৭২ হাজার টাকা। বিয়ের মরসুম তাই সোনা রুপোর চাহিদা একটু বেশিই থাকে। আর এহেন ও দাম বাড়তেই ক্রেতাদের মুখের হাসি কিছুটা হলেও ফিকে হয়েছে।

