বন্দে ভারতের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ

হেডার :- বন্দে ভারতের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ
ডেস্ক্রিপশন :- দুষ্কৃতীদের হাত থেকে বন্দে ভারতকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণের পথে রেল ।

চলার পথের একেবারে শুরুতেই আক্রান্ত হতে হয় বন্দে ভারতকে । ইতিমধ্যেই পর পর দু’বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। ৩০ ডিসেম্বর ২০২২ বাংলায় উদ্বোধন হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। এর পর কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয় ট্রেনে। মঙ্গলবার নিউজলপাইগুড়ি ঢোকার মুখেও পাথর ছোড়া হয় ট্রেন লক্ষ্য করে। ওই দু’টি ঘটনায় জিআরপির তরফেও তদন্ত করা হবে।এই আবহে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেল পুলিশ । বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি জিআরপির সুপার এস সেলভামুরুগান। বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন তিনি । বন্দে ভারতের সুরক্ষায় বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হচ্ছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপির আইসি এবং ওসি। বন্দে ভারত এক্সপ্রেস যে কোনও স্টেশন পেরোলেই সঙ্গে সঙ্গে ট্রেনের গতিবিধি এবং পরিস্থিতির কথা জানানো হবে সেই গ্রুপে। এ ছাড়াও এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে।জানা গেছে, জিআরপির তরফে কয়েক জন পুলিশকর্মী নিউজলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত রওনা দেবেন। সেলভামুরুগান বলেন, ”যে সব স্টেশনে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে স্থানীয় পুলিশ এবং সাধারণ মানুষের সাহায্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি, আরপিএফের থেকে বিভিন্ন মামলা আমরা নেওয়ার চেষ্টা করছি। আরপিএফের থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট অনেক বেশি। কাজেই সেগুলির তাড়াতাড়ি নিষ্পত্তি হবে।”