চিনের দাদাগিরি রুখতে বাংলাদেশে বিমানবন্দর তৈরি করবে ভারত , মনে করছেন বিশ্লেষকরা

চিনকে জব্দ করবে ভারত !

ডেস্ক্রিপশন :- চিনের দাদাগিরি রুখতে বাংলাদেশে বিমানবন্দর তৈরি করবে ভারত , মনে করছেন বিশ্লেষকরা

চীনের দাদাগিরি রুখতে এবার নয়া কৌশল ভারতের ? বাংলাদেশে বিমানবন্দর তৈরিতে আগ্রহী ভারত। শ্রীলঙ্কায় হামবানটোটা বন্দর চিনের দখলে। নেপালে প্রধানমন্ত্রীর মসনদে বসেছেন বেজিং ঘনিষ্ট পুষ্পকমল দহল। আফ্রিকায় জিবৌতিতে নৌসেনা ঘাঁটি তৈরি করেছে লালফৌজ। এবার বাংলাদেশেও শিকড় মজবুত করতে চাইছে শি জিনপিংয়ের প্রশাসন। বিশ্লেষকদের মতে, এহেন পরিস্থিতিতে চিনকে ঠেকাতেই কৌশলি পদক্ষেপ করছে দিল্লি।
বাংলাদেশে নতুন বিমানবন্দর তৈরিতে অর্থায়ন করতে চায় ভারত। এ বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা।
দুই দেশের মধ্যে বিদ্যমান ফ্লাইট চলাচল চুক্তি আধুনিকায়ন করার উপর জোর দেয়া হয়। দুই দেশের মধ্যে যোগাযোগ তরান্বিত করতে বেশি পরিমাণে নূতন গন্তব্যে ফ্লাইট চালুতে দুই দেশের বিমান সংস্থাগুলোকে উৎসাহিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের প্রধান শহরগুলোর সাথে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এভিয়েশন খাতে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেয়া, বিদ্যমান বিমান বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, ভারতীয় অর্থায়নে নতুন বিমান বন্দর তৈরি ও পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারতের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বর্তমানে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ১২ জন আধিকারিক ভারতের এলাহাবাদে বেসিক এয়ার ট্রাফিক কন্ট্রোলারস প্রশিক্ষণ করছেন। ওই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করছে। এ সহযোগিতার জন্য সংস্থার চেয়ারম্যান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।