রান্না খাওয়া এক দেশে কিন্তু ঘুম অন্য দেশে?
ডেসক্রিপন- শুনতে অবাক লাগছে তো ভাবছেন কোথায়? অবাক করা এই গ্রাম অবস্থিত ভারতেই
আপনাকে বললে কি বিশ্বাস করবেন যে ভারতের মধ্যেই রয়েছে এমন এক অনন্য গ্রাম যেখানকার মানুষেরা এক দেশে রান্না খাওয়া করে এবং অন্য দেশে ঘুমাতে যায়। শুনতে অনেকটা পাগলের প্রলাপ বলে মনে হলেও এমনটাই কিন্তু সত্যি। ভারতের একেবারে উত্তর-পূর্ব প্রান্ত নাগাল্যান্ডে লংওয়া নামে একটি গ্রাম আছে আর এই গ্রামের সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের এই গ্রামের মধ্যে দিয়েই চলে গেছে ভারত এবং মায়ানমারের সীমান্ত। শুধু তাই নয় লংওয়া গ্রামের বাসিন্দারা খুব স্বাভাবিক ভাবেই দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ ভোগ করেন এবং অবাধে চলাফেরা করার স্বাধীনতা রয়েছে তাঁদের।আশ্চর্যের বিষয় হল যে, সীমান্তটি গ্রামের প্রধানের বাড়ির মধ্য দিয়ে গেছে। ফলে গ্রাম প্রধানের বাড়ি দুটি ভাগে বিভক্ত হয়েছে। তার বাড়ির একটা অংশ রয়েছে ভারতে এবং অন্য অংশটি রয়েছে মায়ানমারে। গ্রামবাসীদেরও অন্য দেশে যেতে ভিসার প্রয়োজন হয় না। এই গ্রামের মানুষ যেন নাকি খুবই বন্ধুত্বপূর্ণ। আর বন্ধুত্ব সুলভ তাদের আচরণও। এই গ্রামের স্থানীয় কিছু মানুষ মায়ানমার সেনাবাহিনীতেও যুক্ত রয়েছেন। বিষয়টি বিগত কয়েক বছরে নজরে আসতেই নাগাল্যান্ডে এই গ্রামে পর্যটকদের সংখ্যাও বেড়ে চলেছে।

