নজরুল মঞ্চে রাজ্যের মানুষের জন্য নতুন অ্যাপ ‘দিদির দূত’ উদ্বোধন

নজরুল মঞ্চে রাজ্যের মানুষের জন্য নতুন অ্যাপ ‘দিদির দূত’ উদ্বোধন
রাজ্যের ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দুত এর ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এই ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকারের পর নতুন প্রকল্প দিদির সুরক্ষা কবচ।এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুত করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘ এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস’। গ্রামে গ্রামে গিয়ে নেতারা রাত্রি বাস করবে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে আয়োজিত আজ সাংবাদিক সম্মেলন ডেকে এই প্রকল্পের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বললেন, ‘ নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে’ । তৃণমূল নেত্রী বললেন, ‘ সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে’। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা। দিদির দুত অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু’মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এবার থেকে মানুষের বিভিন্ন রকম সমস্যার কথা তারা এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।