নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
টোটো রূপান্তরিত হল শববাহী গাড়িতে
এবার আর চারচাকা নয় মানুষের শেষ যাত্রা যাবে টোটোতে। কারণ টোটো রূপান্তরিত হল শববাহি গাড়িতে। হাওড়ার শালকিয়ার সংগঠন আলাপনীর তরফে বড়দিন থেকে এই পরিষেবা শুরু হলো। আর সেখানে ই টোটকে সমবাহি গাড়িতে পরিণত করে তাক লাগালেন সেখানকার যুবকরা। যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্য বেড়ে চলেছে তাতে ইতিমধ্যেই বহু শববাহি গাড়ি বন্ধ হয়ে গেছে। আর যেসব গাড়িগুলো এখনো পর্যন্ত সার্ভিস দিচ্ছে তাদের খরচা অনেকটাই ব্যয় সাপেক্ষ যা সাধারন মধ্যবিত্ত মানুষের পক্ষে অনেক সময়ই সম্ভব হয়ে ওঠেনা। তাই সাধারণ মানুষের কথা ভেবেই তাদের এই উদ্যোগ। একদিকে টোটো যেমন ব্যাটারি চালিত তেমনি অন্যদিকে এর খরচা অনেকটাই কম। এর উদ্বোধনে এসে এদিন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান যে এলাকার আরো ক্লাব এবং সংগঠনগুলোকে এই ধরনের শববাহি গাড়ি তৈরি করার জন্য এগিয়ে আসতে হবে। যাতে আগামী দিনে এরকম আরো নিত্য নতুন প্রযুক্তি গড়ে তোলা যায়।

