জলে ২ হাজার ২৩ টি ডুব দিয়ে অভিনব কায়দায় নতুন বছরকে স্বাগত জানালেন যুবক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
জলে ২ হাজার ২৩ টি ডুব দিয়ে অভিনব কায়দায় নতুন বছরকে স্বাগত জানালেন যুবক
২০২৩ সালকে স্বাগত জানাতে একেবারে সোজা হার হিম করা জলে ২ হাজার ২৩ খানা ডুব?কনকনে শীতের সকাল যেখানে গায়ে একটু জল লাগলেও একেবারে আতকে উঠি আমরা স্নান করতেও ভয় পাই অনেকেই সেখানে ২০২৩ সালকে নতুন কায়দায় স্বাগত জানাতে কনকনে শীতের সকালে ঠান্ডা জলে ২ হাজার ২৩ টি ডুব দিলেন যুবক। কি শুনতে অবাক লাগছে তো। অবাক মনে হলে এমনটাই কিন্তু সত্যি বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বছরের প্রথম দিনে করে বসবেন এমন কান্ড। বয়স তার ৩৩ এর ঘরে এবং পেশায় তিনি একজন গাড়ি চালক তবে তাতে কি? তার আজীবন শখ সাঁতার কাটার ঘন্টার পর ঘন্টা তিনি নাকি জলে ভেসে থাকতে পারেন। বাবার হাত ধরেই তার এই সাঁতার কাটার যাত্রা শুরু হয় ছোটবেলায় বাবার হাত ধরে বিষ্ণুপুরের ঐতিহ্য লালদীঘিতে স্নান করতে আসতেন তিনি। সাঁতারের প্রতি ভালোবাসা থেকেই তার সাঁতার কাটা। কোন প্রথাগত শিক্ষা না থাকলেও বেশ ভালোভাবেই তিনি আয়ত্ত করে ফেলেছেন সাঁতার কাটার দক্ষতা। লালবাগের জলে ঘন্টার পর ঘন্টা তিনি নাকি ভেসে থাকতে পারেন এবং অনায়াসে লাল বাঁধ পারও করে ফেলেন। গত ৮ বছর ধরে তিনি নাকি এমন করে আসছেন। নতুন বছরকে স্বাগত জানাতে তিনি প্রতিবছরই জলেই নানা রকমের খেল নিয়ে হাজির হন আর এ বছরও তাঁর অন্যথা হলো না। ২ হাজার ২৩ টি ডুব দিয়ে তিনি জলের উপরে উঠে আসতেই দেখা গেল টকটকে লাল হয়ে আছে তার চোখ। তবে আগামী দিনে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চান। প্রতিবছরই তার এই অসাধারনত্ত দেখতে ভিড় জমায় বহু মানুষ। সাত বছর বয়স থেকেই তিনি নাকি জলে ডুব দেওয়ার অনুশীলন শুরু করেছেন। আগামী দিনেও তিনি এই উদ্যোগ জারি রাখবেন।