বর্ষবরণে দিনদুপুরে রমরমিয়ে চলছে মদের আসর , গ্রেফতার মদ্যপ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বর্ষবরণে দিনদুপুরে রমরমিয়ে চলছে মদের আসর , গ্রেফতার মদ্যপ
এ যেন একেবারে মদের ফোয়ারা। বর্ষবরণের দিনে দেদারে ঘন জঙ্গলের মধ্যে চলছে মদের আসর। বনদপ্তরের নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে ঘন জঙ্গলের মধ্যে চলছিল মদের আসর। পুলিশের কাছে খবর পৌঁছতেই হাতেনাতে গ্রেফতার মদ্যপ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বন বিভাগের ধুপগুড়ির গধেয়ার কুঠির একটি জঙ্গলে। শুধু তাই নয় একজন ফাস্টফুড বিক্রেতার দোকানেও চালায় তাণ্ডব ওই মদ্যপরা।বর্ষবরণের দিনে দেদার মদের আসর বহু জায়গাতেই বসে কিন্তু তাই বলে একেবারে নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে চলছে মদের আসর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।