নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বনদপ্তরের তল্লাশি অভিযানে উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী ও পাখির ঝাঁক
নিত্যদিন যান্ত্রিকতার যুগে আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে বিলুপ্তপ্রায় বহু পাখি এবং প্রাণী। বহু মানুষ বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন পাখি এবং প্রাণী কিনে বাড়িতে খাঁচায় আটকে রাখে। আর এবার ব্যারাকপুর বনদপ্তরের রেঞ্জ অফিসের উদ্যোগে এলাকা থেকে উদ্ধার করা হলো বিলুপ্তপ্রায় পাখি এবং প্রাণী। তদন্ত অভিযানে উদ্ধার টিয়া ময়না চন্দনা সহ বিরল প্রজাতির কাঠবিড়ালি। ব্যারাকপুর বনদপ্তরের রেঞ্জ অফিসে গোপন সূত্রে খবর আসে যে বহু বাড়িতে এরকম বিলুপ্ত প্রায় পাখি এবং প্রাণী পোষা হচ্ছে আর তারপরেই তারা তদন্ত অভিযানে নামে। এরপর নৈহাটির প্রসাদ নগর হালিশহর এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তারা উদ্ধার করে বিলুপ্তপ্রায় পাখির ঝাঁক। ব্যারাকপুর বনদপ্তর এর রেঞ্জ অফিসে রেঞ্জ অফিসার শুভাশিস হালদারের নেতৃত্বে ১১ জনের প্রতিনিধিদল বের হয়। পাখিগুলোকে বন্ধ জীবন থেকে মুক্তির স্বাদ দিতে তারা তৎপর হয়ে এই তল্লাশি অভিযান চালায়। বিগত বেশ কয়েক বছর ধরে আইনত নিষিদ্ধ বিভক্ত প্রায় পশু পাখি আটক করা কিন্তু তা সত্ত্বেও বেআইনিভাবে বহু মানুষ রমরমিয়ে এই পাখির ব্যবসা করে চলেছে। তবে এই তদন্ত অভিযানে ব্যারাকপুর বনদপ্তর বেশ বড়সড় সাফল্য ফেল।

