নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বাদাম মনে করে বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ৮ শিশু
মনের আনন্দে খেলতে খেলতে খেলার ছলে বাদাম মনে করে বিষাক্ত ফল খেয়ে গুরুতরং অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আটজন শিশু। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের একোরিয়া গ্রামে। গ্রামবাসীদের তরফে জানা যায় যে গতকাল বিকেলে স্কুল থেকে ফিরে খেলতে যায় শিশুরা সেখানেই ভেরেন্ডা নামক ফল দেখতে পায় এরপর সেই ফলের বীজ বের করে বাদাম ভেবে সেটাকে খেয়ে ফেলে। আর এর পরে সন্ধ্যে নাগাদ তাদের বমি এবং পেট ব্যথা শুরু হয়।
এরপর তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় রামসাগর হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় ওন দা সুপার স্পেশালিটি এবং তারপরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই আটজন শিশু। গ্রামবাসীরা জানায় যে বিকেলে আনুমানিক চারটে নাগাদ তারা ঐ ফল এবং পাঁচটার পরে বাড়ি গিয়েই তারা অসুস্থ হয়ে পড়ে। এরপর তারা যে ফল কি অসুস্থ হয়েছে তা চিকিৎসকদের গিয়ে দেখানো হয়। হাসপাতালে তরফে জানানো হয়েছে ওই আটজন শিশু আপাতত মোটামুটি সুস্থ অবস্থায় আছে।

