পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুরে সমবায় ভোটে জয়ী তৃণমূল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে মেদিনীপুরে সমবায় ভোটে জয়ী তৃণমূল
সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে পূর্ব মেদিনীপুরে পটাশপুর এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় ভোটে জয়ী হল তৃণমূল।পটাশপুরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি পুনর্দখল করল তৃণমূল। ১৫টি আসনের মধ্যে কোনওটিতেই বিরোধীরা প্রার্থী দেয়নি।ফলে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। সামনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগে মেদিনীপুরের পটাশপুরে সমবায় নির্বাচনে শুধুমাত্র তৃণমূলের তরফে প্রার্থী দেওয়া হয়েছিল বিরোধীদের পক্ষে কোন প্রার্থী দেওয়া হয়নি, আর সেখানে ই জয়ী হলো তৃণমূল। জয়ের পরে তৃণমূল কর্মীদের উল্লাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সবুজ আবির মেখে চলছে নাচ।