ভোররাতে নিউটাউনে বিধ্বংসী আগুন, ভষ্মিভূত ১২ টি দোকান

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভোররাতে আতঙ্ক ছড়াল নিউ টাউন থানার অন্তর্গত মৃধা মার্কেটে।ভয়াবহ অগ্নিকাণ্ডে বছরের শেষদিনে সাক্ষী থাকল নিউটাউন।নিউটাউন থানা এলাকার মৃধা মার্কেটে এই ঘটনা ঘটেছে শনিবার ভোরে। আনুমানিক ভোর চারটে নাগাদ ওই মার্কেটে আগুন লাগে প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে সেটি। খালপাড়ের একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান এলাকার লোকজন। তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কবলে পড়ে ১২টি অস্থায়ী দোকান, প্রচুর পরিমাণে বাঁশ এবং প্লাইজাতীয় তাজ্য পদার্থ দিয়ে দোকানগুলো তৈরি হওয়া আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং কিন্তু ততক্ষণে আগুনে ভষ্মিভূত হয়ে গেছে প্রায় ১২ টি দোকান।