মায়ের প্রয়াণে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মায়ের প্রয়াণে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি
আজি যাত্রা শুরু করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস। যে কারণে রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী। তার উদ্বোধনের পরেই যাত্রা শুরু করার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু আজ ভোরে ই মাকে হারান প্রধানমন্ত্রী। নিজেই টুইট করে দেশবাসীকে সে খবর তিনি দিয়েছেন। তাই ভার্চুয়ালি তিনি বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন করবেন।সকাল ১০ টায় বিমানবন্দরে নামার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুত ছিল বাংলা। কিন্তু মায়ের প্রয়াণে বঙ্গ সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন তিনি।শুক্রবার প্রথমে তাঁর বন্দে ভারত উদ্বোধন, তারপর জোকা তারাতলা রুটের মেট্রো উদ্বোধন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, আইএনএস নেতাজিতে নেতাজি মূর্তিতে মাল্যদান করার কথা ছিল তাঁর। একাধিক একধিক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল প্রধানমন্ত্রীর। সব কটিই ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি মায়ের প্রয়াণে রাজ্যে আসছেন না মোদি। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে যাত্রা শুরুর অপেক্ষায় এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস।প্রধানমন্ত্রী সশরীরে হাজির থাকতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। মায়ের শেষকৃত্যে কাজ শেষ করেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।