নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদাহ তাতলা ১ নং অঞ্চলের ৬ টি অঙ্গনারী স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা
আজ চাকদহ তাতলা ১ নং পঞ্চায়েতের অন্তর্গত সুটরো অঞ্চলের মধ্যে ছটি অঙ্গনারী স্কুলের শিশুদের নিয়ে আয়োজিত হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় একশো কুড়িজন বাচ্চা। বিভিন্ন রকমের ক্রীড়া এখানে শিশুদের জন্য রাখা হয় আজ। যার মধ্যে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য ছিল ৫০ মিটার দৌড় এবং লেবু দৌড়। তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য ছিল বেগুন ফাটানো দৌড় এবং ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। আর ৪ থেকে ৫ বছরের বাচ্চাদের জন্য ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। বাচ্চারা অত্যন্ত আগ্রহের সাথে এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করেছে। অঙ্গনারী স্কুলের ৪৯৯ নাম্বার সেন্টারের অঙ্গনারী কর্মী চন্দ্রানি দত্ত ভদ্র জানান, অঙ্গনারি স্কুলের শিশুদের নিয়ে কখনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়নি তাই এ বছর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ছোট ছোট বাচ্চারাও অত্যন্ত খুশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।

