নদীয়ায় ডেলিভারি বয় কে আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় ডেলিভারি বয় কে আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
ডেলিভারি বয়দের মাধ্যমে অনলাইনে কেনা জিনিসপত্র পৌঁছে যায় মানুষের বাড়ি বাড়ি। বাড়ির দরজায় গিয়ে ডেলিভারি বয়রা ওষুধপত্র থেকে ঘরের সামগ্রী পৌঁছে দিয়ে আসেন। আর এবার সেই ডেলিভারি বয় কে আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকাবাসী কিন্তু কেন? ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া ঘোষপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন কোম্পানির জিনিস অর্ডার মাফিক গ্রাহকদের পৌঁছে দেওয়ার জন্য রাখা ডেলিভারি বয়রা আজর রাস্তাতেই জিনিসপত্র খুলে তা পাল্টে দিচ্ছে। বাবলু দাস নামে ওই ডেলিভারি বয় কে আটকে রেখে দিন তিন ঘন্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। জিনিসপত্র পাল্টে ফেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এলাকাবাসীর আরো অভিযোগ যে মাঝ রাস্তায় তাদের অর্ডার দেওয়া জিনিসপত্র পাল্টে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত প্রায় ১৬ থেকে ১৭ জন ক্ষতির শিকার হয়েছেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।