পেনশনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভে অবসরপ্রাপ্ত কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পেনশনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভে অবসরপ্রাপ্ত কর্মচারীরা
চাকরি থেকে অবসর নিয়ে নিয়েও ঠিকমত পাচ্ছেন না পেনশন। কখনো পাচ্ছেন অর্ধেক টাকা অথবা কখনো দুমাস একমাস পর পাচ্ছেন পেনশন। আর সেই প্রতিবাদে ভাটপাড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা নিজেদের প্রাপ্য পেনশনের দাবিতে বিক্ষোভে সামিল হল। পৌরসভার পেনশন প্রাপকরা এদিন প্রশাসনিক কর্তাদের সাথে দেখা করতে এলেন কিন্তু রাজ্যের মন্ত্রীর আকস্মিক প্রয়াণে সমস্ত অফিস এদিন বিকেল চারটের সময় ছুটির ঘোষণা করা হয় নবান্ন থেকে। অথচ ভাটপাড়া পৌরসভা নাকি দুপুর ২ টার সময় ছুটি হয়ে গেছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিযোগ যে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা এ বিষয়টি নিয়ে কিন্তু কোন রকম কোন সুরাহা হয়নি।
তাই বাধ্য হয়ে ফের তাদের বিক্ষোভে নামতে হয়েছে।