পঞ্চায়েত ভোটের আগে SSC নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো বিজেপি নেতার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
পঞ্চায়েত ভোটের আগে SSC নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো বিজেপি নেতার
রাজ্যজুড়ে এসএসসি এবং টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একের পর এক হেভি ওয়েট নেতা-মন্ত্রীদের। উদ্ধার হয়েছে কারি কারি টাকার পাহাড়। পঞ্চায়েত ভোটের আগে এহেনো পরিস্থিতি শাসক শিবিরের পক্ষে চাপ সৃষ্টি করেছে। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন আর তার আগে এবার পদ্ম শিবিরে চাপ সৃষ্টি হতে চলেছে। কারণ এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে বাগদার গোয়ালদহ হাই স্কুলের শিক্ষক তথা বনগাঁর বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাসের। যে ভুল শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে ৮২৬ নম্বরে তার নাম রয়েছে। যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন ওই বিজেপি নেতা। তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে শিক্ষক তথা বিজেপি নেতা গোবিন্দ বিশ্বাস জানিয়েছেন যে তালিকায় কি করে তার নাম এবং তিনি বুঝতে পারছেন না নিশ্চয়ই এর পেছনে কোন রকম চক্রান্ত রয়েছে। তিনি আরো জানিয়েছেন যে আদালতের উপরে তার পুরোপুরি বিশ্বাস আছে তাই আদালত সঠিক সিদ্ধান্তই নেবে। তবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নেতার ভুয়োশ শিক্ষকের তালিকায় নাম জড়ানো যে পদ্ম শিবিরে কিছুটা হলেও চাপ বৃদ্ধি করতে চলেছে তা বলাই বাহুল্য।