আগামীকাল বন্ধ থাকবে হাওড়ার ২১, ২২ ও ২৩ নম্বর প্লাটফর্ম কিন্তু কেন?

নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
আগামীকাল রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাওড়া স্টেশনে করা নিরাপত্তা!
প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে আগামীকাল রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদি। গতকাল থেকেই হাওড়া স্টেশনে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।গতকাল রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। বন্ধ থাকবে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মও। ওই রাস্তা ও প্ল্যাটফর্ম থেকে সমস্ত ট্রেন, যান ও যাত্রী চলাচল বন্ধ থাকবে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। ২২ নম্বর প্লাটফর্মও শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্য মাত্র ২২টি ভিআইপি পাস দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী বলে রেল জানিয়েছে। ২৩ নম্বর প্ল্যাটফর্মে ৫০০ সিটে বসবেন আমন্ত্রিতরা। আরও শ’পাঁচেক আমন্ত্রিত দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবেন। ওই অনুষ্ঠান থেকে রেলের সাতটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানা যাচ্ছে। আর আগামীকালই বন্ধে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি। ইতিমধ্যেই যার ট্রায়াল হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে প্রস্তুতি চলছে এক্কেবারে জোর কদমে।