৮০ বছর বয়সে বিক্রি করছেন সিঙ্গারা, বৃদ্ধ বয়সে বৃদ্ধার জীবন সংগ্রাম

নিজস্ব প্রতিদেবন,মৌমিতা দেবনাথ,
৮০ বছর বয়সে বিক্রি করছেন সিঙ্গারা, বৃদ্ধ বয়সে বৃদ্ধার জীবন সংগ্রাম!
বয়স আশি বছর, হাতের চামড়ায় ভাজ পড়েছে বহুদিন। চোখের আলো ঝাপসা হয়ে আসছে। কিন্তু তবুও জীবন সংগ্রামী টিকে থাকতে ৮০ বছর বয়সে নিজের হাতে বানিয়ে বিক্রি করছেন সিঙ্গারা। তুফানগঞ্জে তার একটি ছোট্ট একচালা দোকান সেখানেই সন্ধ্যে নামতেই গরমাগরম সিঙ্গারা নিয়ে হাজির হয়ে যান তিনি। সকলের কাছে তিনি পরিচিত দিদা নামে। আড়াই টাকার সিঙ্গারা বিক্রি করেই চলছে তার সংসার। সে সিঙ্গারা এতটাই সুস্বাদু যে সন্ধ্যে নামতেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমায় দিদার হাতের সিঙ্গারার স্বাদ নিতে। বৃদ্ধার নাম সুরবালা মন্ডল। তিনি জানালেন তার এই সিঙ্গারা বিক্রি করতে এবং বানাতে খুব ভালোই লাগে। দিদার হাতের জাদুতে সিঙ্গারার স্বাদ হয়ে উঠেছে অনবদ্য। আর যারা সিঙ্গারা খেতে আসছেন তারা তো এক কথায় দিদার হাতের ম্যাজিকে মজেছেন। মনের ইচ্ছা শক্তি এবং সাহস চেয়ে বয়সকে হার মানায় তা আরো একবার প্রমাণ করবেন সুরবালা মন্ডল। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা আরো একবার প্রমাণ করলেন এই বৃদ্ধা। আপাতত তাই দিদার সিঙ্গারায় মজেছে তুফানগঞ্জ।