চাকদহের ফেসবুক গ্রুপ হান্ট অফ লিটিল চ্যাম্পের পক্ষ থেকে পালকি ভিলাতে আয়োজিত হল বিভিন্ন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহের ফেসবুক গ্রুপ হান্ট অফ লিটিল চ্যাম্পের পক্ষ থেকে পালকি ভিলাতে আয়োজিত হল বিভিন্ন প্রতিযোগিতা
নদীয়া জেলার চাকদহের অন্যতম ফেসবুক গ্রুপ হাফ অফ লিটিল চ্যাম্পের পক্ষ থেকে পালকি ভিলাতে আয়োজিত হল বিভিন্ন রকমের অনুষ্ঠান। চাকদহের মধ্যে হান্ট অফ লিটল চ্যাম্প গ্রুপ টি অত্যন্ত জনপ্রিয়। যে গ্রুপটি শুধুমাত্র ছোটদের নিয়ে খোলা হয়েছে। সেই গ্রুপের পক্ষ থেকেই এদিন চাকদহ সম্প্রীতি মঞ্চের উল্টো দিকে পালকি ভিলাতে আঁকা এবং ছোটদের হাতের লেখা সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হান্ট অফ লিটল চ্যাম্পের পক্ষ থেকে আয়োজন করা এই অনুষ্ঠানের উদ্যোক্তারা জানালেন যে এবছর তাদের অন্যতম সেরা ভাবনা রাম্প প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে ছোট ছোট বাচ্চারা। এর আগে শারদ অনন্যা একটি প্রতিযোগিতা হয়েছিল যার পুরস্কার ওই দিন বিতরণ করা হয়েছে। ছোট ছোট বাচ্চা বাচ্চাদের মধ্যে উৎসাহ দিতেই হান্ট অফ লিটল চাম্পের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন।