নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ দেউলি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে রাস্তা অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
রাজ্যজুড়ে একের পর এক জায়গায় উঠে এসেছে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। বিক্ষোভে ফেটে পড়েছে আমজনতা। যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পার পারছে না। অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় নথিভুক্ত। আর এবার সেই দুর্নীতিতে নাম উঠে গেল চাকদহ দেউলী গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাস্তায় বিক্ষোভে নেমেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘন্টাখানেক কেটে গেলেও এখনো চলছে বিক্ষোভ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগে দেউলী গ্রাম পঞ্চায়েত প্রধান প্রবীর মজুমদারকে পঞ্চায়েত অফিসে আটকে রেখে পঞ্চায়েত গেটে তারা ঝুলিয়ে রাস্তায় বসে পড়ে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই ঘটনাকে ঘিরে কার্যতরনক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলার পর্দায়। যে কিভাবে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েছে উত্তেজিত জনতা। এখনো চলছে সেই বিক্ষোভ। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাস্তা অবরোধ করে কার্যত এখনো চলছে বিক্ষোভ। তাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত বিডিও এসে তাদের কথা দেবে ততক্ষণ তারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে এভাবেই রাস্তা অবরোধ করে রাখবে। তাদের আরো অভিযোগ তাদের অনেকেরই ঘর নেই টিনের ফুটো দিয়ে জল পড়ছে অথচ তারা আবাস যোজনার আবেদন জানিয়েও ঘর পায়নি। ঘটনায় কার্যত উত্তেজিত হয়ে পড়েছে গোটা এলাকা। সেই মুহূর্তের ছবি নতুন বাংলায় তুলে ধরছি আমরা।

