নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে তুমুল বিক্ষোভ।
এবার বেসরকারি এক নার্সিংহোমে রোগী মিত্রের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। ফের খবরের শিরোনামে কোতুলপুর বেসরকারি হাসপাতাল।মেডিকেয়ার জেনারেল হাসপাতাল’ নামে বাঁকুড়ার ওই বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যু ঘিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ওই রোগীর পরিবারের অভিযোগ, বিষ্ণুপুরের জামগুড়ি গ্রামের বছর ৪৫ এর কোহিনুর খান নামে এক মহিলাকে কিডনি স্টোন সংক্রান্ত অসুস্থতার জন্য মেডিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার।চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। রোগীর অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ ভুল সম্পূর্ণ ভুল চিকিৎসার ফলে ওই মহিলা মারা যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ পায়নি পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবারের লোকজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যান বিষ্ণুপুরের এসডিপিও সহ কোতুলপুর, জয়পুর ও ইন্দাস থানার আইসিরা। তবে এই প্রথম না এর আগেও কোতুলপুর এরকম ভুল চিকিৎসার পরে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে।

