নদীয়ার রানাঘাটে চা বিক্রেতার আঘাতে মৃত্যু বৃদ্ধের, অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে চা বিক্রেতার আঘাতে মৃত্যু বৃদ্ধের, অভিযোগ পরিবারের।
নদীয়া রানাঘাট এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। অভিযোগ এদিন নদীয়া রানাঘাট থানার আইশ তলায় চায়ের দোকানে চা খেতে গিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তুমুল বচসা বাধে। অভিযোগ ওই ক্রেতা বৃদ্ধ হওয়ায় তাকে নাকি চা দিতে অস্বীকার করেন চায়ের দোকানদার।এরপরেই ক্রেতাকে মারধরের অভিযোগ উঠল বিক্রেতার বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন বছর ৭২ এর বৃদ্ধ বিশ্বজিত অধিকারী। এরপরই নাকি বাড়ি এসে ওই বৃদ্ধ অসুস্থ বোধ করতে থাকেন। অত্যন্ত গুরুতর অবস্থায় তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনার তদন্ত করছে রানাঘাট পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বৃদ্ধ মারা যাওয়ার পরেই পলাতক অভিযুক্ত চায়ের দোকানদার দিলীপ সরকার। আপাতত ওই চা বিক্রেতার তল্লাশি চালাচ্ছে পুলিশ।