নদীয়ায় পিকনিকে কেন্দ্র করে বচসার জেরে বাবা, ছেলেকে মারধরের অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় পিকনিকে কেন্দ্র করে বচসার জেরে বাবা, ছেলেকে মারধরের অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে।
বচসার বিষয় পিকনিক আর তার জেরে গভীর রাতে বাড়িতে ঢুকে বাবা এবং ছেলেকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার মঠপাড়া এলাকায়। শুধু তাই নয় বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তাঁতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। এলাকার বাসিন্দা লিলু পালের অভিযোগ গত রবিবার এলাকায় পিকনিক করাকে কেন্দ্র করে তার ছেলের সাথে বচসা হয় প্রতিবেশী বেশ কিছু যুবকের। এরপর দিন নিরুপালকে রাস্তায় ধরে কিছু যুবক বেধড়ক মারধর শুরু করে। এরপরই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু সেই খবর দুষ্কৃতীদের কাছে পৌঁছতেই তারা ছেলে কৃষ্ণ পাল কে ও বেধড়ক মারধর করে। এমনটাই অভিযোগ বাবা লিলু পালের। এরপর আবারও শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় অবশেষে গতকাল রাতে সকলে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়িতে ভাঙচুর চালিয়ে তাঁতের গোডাউন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবার। গোটা বিষয়টি তদন্ত করছে, শান্তিপুর থানার পুলিশ।