নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বানতলা ধানতলার গুন্ডারা পকেটে স্বাস্থ্যসাথি কার্ড নিয়ে হুমকি দেবেন – রানাঘাট জনসভা থেকে বিস্ফোরক কুনাল ঘোষ
গতকাল অর্থাৎ ২৬ শে ডিসেম্বর শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা করা হয় তৃণমূলের তরফে। সেখানে বক্তৃতা রাখেন কুনাল ঘোষ। রানাঘাট সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কে এক হাত নিলেন কুনাল ঘোষ। তার অডিও ক্লিপ শুনিয়ে তিনি বক্তব্য রাখেন। শুভেন্দু অধিকারী কে দলবদলু গিরগিটি নামেও কটাক্ষ করেন তিনি। এরপরই কুনাল ঘোষ অত্যন্ত বিস্ফোরকভাবে বলেন যে, এইসব বানতলা ধানতলার ক্রিমিনালরা হুমকি দেওয়ার আগে পকেটে স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে হুমকি দেবেন। মেরে পাঠ করে হাসপাতালে চিকিৎসা করিয়ে তারপরে বাড়ি পাঠাবো। আমরা কোনরকম গন্ডগোল চাই না উন্নয়নের রাজনীতি চাই। একের পর এক বিস্ফোরক মন্তব্যে শুভেন্দু অধিকারী কে এদিন জনসভা থেকে এক হাত নিলেন কুনাল ঘোষ।

