নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নার্সের স্কুটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।
বাড়ির বাইরে ছিল স্কুটি। আর সেই স্কুটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়িয়া নরেন্দ্রপুর থানা এলাকার অবন্তিপুরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।অভিযোগকারী নবমিত বৈদ্য একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। প্রতিদিন রাতে ফিরে স্কুটিটি রেখে তিনি বাড়িতে ঢুকে যান। সোমবারও রোজকার মতো স্কুটি যথাস্থানে রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাতে প্রতিবেশির ফোন পেয়ে বাইরে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে নবমিতার। তার শখের স্কুটিটি কেউ যেন পুড়িয়ে দিয়েছে। কিন্তু কেন হঠাৎ এই কাজ করা হলো। দাউ দাউ করে স্কুটিতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরপর ওই নার্স নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

