উদ্ধার লটারি বিক্রেতার মৃতদেহ, রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উদ্ধার লটারি বিক্রেতার মৃতদেহ, রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়।
এক লটারি বিক্রেতার মৃত্যুকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ালো হাবড়ায়। জানা গেছে ওই লটারি বিক্রেতার নাম শংকর সরকার এবং তার বয়স আনুমানিক ৫৩ বছর। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরা থানার অন্তর্গত হাবরা পৌরসভার আশুতোষ কলোনি এলাকায়।স্থানীয়রা জানায় এদিন দুপুরে বাড়িতেই নাকি শুয়েছিলেন, একজন প্রতিবেশী তাকে ডাকতে গেলে কোন রকমে সারা শব্দ দেয় নি ওই ব্যক্তি। এরপরেই পরীক্ষা করে দেখা যায় যে তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। এরপরই খবর দেওয়া হয় হাবরা থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাবরা স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানায় ওই ব্যক্তির স্ত্রী গত এক বছর আগে তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন আর তারপর থেকেই তিনি একটি ভাড়াবাড়িতে থাকেন। তবে আচমকা লটারি বিক্রেতার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ।