শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কল্যাণী কোর্টে মানহানি মামলা করবেন পৌর পরিষদ সদস্য অরূপ মুখার্জি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কল্যাণী কোর্টে মানহানি মামলা করলেন কল্যাণী পৌরসভার পৌর পরিষদ সদস্য অরূপ মুখার্জি (টিংকু)।
প্রসঙ্গত ২৩শে ডিসেম্বর রানাঘাটে বিজেপির একটি জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অরূপ মুখার্জি ওরফে টিংকু মুখার্জির নাম ধরেই ব্যক্তি আক্রমণ করেন বলে অভিযোগ তোলেন কল্যাণী পৌরসভার পরিষদ সদস্য অরূপ মুখার্জি (টিঙ্কু)। আর এই অভিযোগের ভিত্তিতে ই আজ সোমবার 26 শে ডিসেম্বর কল্যাণী মহকুমা আদালতে একটি মানহানি মামলা করলেন তিনি।