নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ ২ নং দুর্গানগর বটতলায় আয়োজিত হল পৌষকালী পূজা।
চাকদহ ৭ নং ওয়ার্ড পুজো কমিটির উদ্যোগে ২ নং দুর্গানগর বটতলায় প্রথম বার আয়োজিত হলো পৌষ কালী পূজা। প্রথম বর্ষে আয়োজিত এই পৌষ কালী পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সিংহ। ৭ নং ওয়ার্ডের পুজো কমিটির সেক্রেটারি অঞ্জন সাহা জানালেন যে, কালী পূজার সাথে সাথে তারা এ বছর বেশ কিছু সমাজ সেবামূলক কাজকর্ম করেছেন। সমাজে শিক্ষা কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করেছেন। এছাড়াও ফের দেশে হানা দিয়েছে করোনা দৈনিক বেড়ে চলেছে করোনা সংক্রমণ সেই কারণে তারা মশারি বিতরণ করেছেন দুস্থদের। শুধু তাই নয় এক থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই প্রায় ৫০ জনকে স্কুলব্যাগ মশারি এবং নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। অঞ্জন সাহা আরো জানালেন যে তারা অত্যন্ত খুশি মানুষের জন্য এরকম সমাজসেবামূলক কাজ করতে পেরে। আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা জারি থাকবে।

