নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বড়দিনে ক্যারিব্যাগ থেকে উদ্ধার সদ্যোজাত মৃত পুত্র সন্তান।
একদিকে যখন বড়দিনের উৎসবে মেতে আছে গোটা বিশ্ব সহ দেশ এবং রাজ্য তখনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বাংলা। নতুন বাংলার ক্যামেরায় ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য।বড়দিনের সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী নলডুবি বেহুলা ব্রিজের নিচে থেকে এক সদ্যোজাত বাচ্চাকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে কে বা কারা বেহুলা ব্রিজের নিচে একটি ক্যারিবেরি করে সদ্যোজাত পুত্র সন্তান বাচ্চাকে ফেলে দিয়ে যায়। যদিও উদ্ধারের পর দেখতে পাওয়া যায় যে বাচ্চাটি মৃত। এরপর স্থানীয় লোকজন মারফত খবর দেওয়া হয় মালদা থানায়। মালদা থানার পুলিশ এসে সদ্যোজাত শিশুটি র দেহটি ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দারা এরকম মক্কার জনক ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানাচ্ছেন। কারণ প্রায়সই নাকি মালদায় সদ্যোজাত বাচ্চা ফেলে দেওয়া হচ্ছে।

