সন্মার্গ চিটফান্ড মামলায় জামিনে ছাড়া পেলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। সিবিআইয়ের হাতে পাওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লক্ষ টাকার পাহাড়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সিবিআই। এদিন দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিনে ছাড়া পেয়ে গভীর রাতে বাড়ি ফিরলেন হালি শহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। প্রায় একশো দিনেরও বেশি সময় জেল এবং পুলিশি হেফাজতে ছিলেন তিনি। বাড়িতে ফিরেই তারপর দিন সকালে অর্থাৎ বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। নিজের বাড়িতে বসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে গোটা বিষয়টাই তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি আরো জানালেন যে তার জমি জায়গা এবং লোনসহ সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টের প্রমাণ তার কাছে রয়েছে। বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকার প্রসঙ্গে তিনি জানালেন যে ফরেনে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা কোন অপরাধ নয়, তিনি তার ব্যক্তিগত ব্যবসার জন্য বিদেশি ব্যাংক একাউন্ট খুলেছেন। তার সাথে এই মামলার কোন রকম যোগসূত্র নেই। আর কি কি বিষয়ে কথা বললেন রাজু সাহানি দেখে নিন সেই ভিডিও।