নদীয়ায় সর্ষের বস্তা থেকে উদ্ধার পাঁচ বছরের শিশু কন্যার মৃতদেহ, শ্বাসরোধ করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় সর্ষের বস্তা থেকে উদ্ধার পাঁচ বছরের শিশু কন্যার মৃতদেহ, শ্বাসরোধ করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে।
পাঁচ বছরের এক শিশু কন্যা মৃতদেহ কে উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায়। পাঁচ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, নদিয়ার হিজুলি এলাকার বাসিন্দা সাবির মন্ডল তার পাঁচ বছরের শিশু কন্যা আশিকা খাতুন। গতকাল সন্ধ্যায় ওই এলাকারই যুবক আব্দুল গফফার শেখ লজেন্স এবং ক্যাডবেরি লোভ দেখিয়ে ওই শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপরই শিশু কন্যার বাবা মেয়েকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর জানতে পারা যায় এলাকার বাসিন্দা আব্দুল গফুর তাকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। পুলিশ এসে খোঁজা খুঁজির পর অবশেষে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বস্তা বন্দি অবস্থায় শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে। আপাতত ওই ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।