বাঁকুড়ার জয়পুরে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে।গত দুই দিন আগে জয়পুরের সন্দাল পাড়ে একটি কালী মন্দিরে চুরি হয়েছে। কালীর সমস্থ সোনা ও রূপার গহনা মন্দিরের চাবি ভেঙ্গে চুরি হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই কালী মন্দিরের মালিক জয়পুর থানায় চুরির একটি অভিযোগ দায়ের করেছেন। এর প্রায় এক মাস আগে কালী মন্দিরের কাছে একটি মেডিক্যাল স্টোরে চুরি হয়েছিল। জয়পুর থানার নাকের ডগায় এই ভাবে পর পর চুরির ঘটনায় মানুষ আতঙ্কিত। কালী মন্দিরের মালিক শিশির কর্মকার বলেন – সকালে দেখি কালী মন্দিরের চাবি ভাঙ্গা।কালীর মাথার মুকুট,নাকছাবি,কানের,পায়ের সোনা ও রূপার গহনা নেই।আমি থানায় একটি চুরির অভিযোগ জানিয়েছি জয়পুর থানায়।পুলিশ এসে সব সরজমিনে খতিয়ে দেখছেন। তবে এই ধরনের পর পর চুরির ঘটনায় আমরা শঙ্কিত ও নিরাত্তার অভাব বোধ করছি। জয়পুর থানা কাছেই। তবুও কেন এই ধরনের চুরির ঘটনা ঘটেছে।জয়পুর থানার পুলিশ প্রশাসন এই চুরি রাখতে আরো অতিসক্রিয় ভূমিকা পালন করুক এটাই আমার দাবী। তিনি আরো জানান ঐ দিন জয়পুরের আরো দুটি ঘরে চুরি হয়েছে।

