আসন্ন পঞ্চায়েত নির্বাচন। কতটা উন্নয়ন হয়েছে এলাকায় ? কি প্রত্যাশা রয়েছে গ্রামবাসীদের ? তাদের দাবি হোক কিংবা স্বপ্ন পূরণে কতটা সার্থক তৃণমূল জন প্রতিনিধিরা? এই সমস্ত কিছুর হিসেব-নিকেশ করতে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামগঞ্জের মানুষ কি বলছেন তাদের এলাকা থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ নিয়ে ? আমরা হাজির হয়েছিলাম ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলের লক্ষীপুর, দৌলতপুর, পশ্চিম পাড়া, নজরুল পার্ক সহ একাধিক এলাকায়। সেখানকার গ্রামবাসীরা স্থানীয় সদস্য তথা ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য মাইনুল শেখের কাজে যথেষ্ট খুশি। রাস্তাঘাট থেকে পানীয় জল, হাই মাস্টার টাওয়ার, এলাকা জুড়ে মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে এবং স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের উদ্যোগে একাধিক উন্নয়ন হয়েছে।

