গৃহবধূকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ সাধুর বিরুদ্ধে, অপমানে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গৃহবধূকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ সাধুর বিরুদ্ধে, অপমানে আত্মঘাতী গৃহবধূ।
দিনের পর দিন ভয়ে দেখিয়ে একাধিকবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগ এক সাধুর বিরুদ্ধে। অপমানে লজ্জায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত বনগাঁর কালুপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে ছয় বছর আগে ইন্দ্রা সরকারের সাথে কালুপুরের বাসিন্দা বিলাস সরকারের বিয়ে হয়। বিয়ের পর শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি। আর সেই বিবাদের জেরে বিলাস বাড়ি ছেড়ে অন্যত্র বাস করা শুরু করে। পরিবার সূত্রে খবর যে নিখোঁজ স্বামীর সুস্থ জীবনের কামনায় ইন্দ্রা দীর্ঘ এক বছর যাবত সুকুমার নামে একজন সাধুর কাছে যাচ্ছিলেন। পরিবারের অভিযোগ ওই সাধু এবং তার সহযোগী মিলে তাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপরই নাকি এদিন লজ্জায় অপমান এ মানুষের সামনে মুখ দেখাতে না পারার ভয়ে তিনি গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন। ইন্দ্রা দাদা ভোলানাথ বিশ্বাসের অভিযোগ যে তার কষ্টের কথা ইন্দ্রা মৃত্যুর আগে একটি চিরকুটে লিখে দিয়ে যায় এরপরেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয় ওই সাধু এবং তার সহযোগীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।